নওগাঁর পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা এবং  সনদপত্র ও  ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়।
‘তারুণ্যে আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রতয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ কে সামনে নিয়ে- উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে এবং উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহমুদুল হক ও পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে হাবিবার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ এর সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, এসময় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন  মেডিক্যাল অফিসার ডাঃ কামরুজ্জামান, উপজেলা পাথমিক আফিসার মাহমুদা পারভীন, পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, সহকারী কৃষি অফিসার মোহাইমিনুল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক ও কর্মচারি বৃন্দ, সূধীজন প্রমূখ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
আলোচনাসভা শেষে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মোট ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *