নওগাঁর পত্নীতলায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা রবিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উন্মুক্ত বাজেট সভায় কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবর্গ এবং উক্ত ইউনিয়নের গনমান্য ব্যাক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী হামিদুল ইসলাম প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত জনতার সামনে ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরে যে কাজগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো উপস্থাপন করেন। তিনি বলেন ২০২৪-২৫ অর্থ-বছরের রাজস্ব আয় মোট অনুদান প্রাপ্তি ৪২ লক্ষ ৭৭ হাজার ৭২২, মোট রাজস্ব ব্যায় ৪২ লক্ষ ৭৭ হাজার ৭২২ এবং উন্নয়ন হিসাব প্রাপ্ত আয় ২ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ৭০০ ও উন্নয়ন হিসাব প্রাপ্ত ব্যায় ২ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ৭০০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *