নওগাঁর সাপাহারে শত্রুতার জেরে লাথি মেরে অন্তঃসত্ত্বার গর্ভপাত করার অভিযোগ

জাকির হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে শত্রুতার জেরে সারমিন(২০) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় গত (৯ফেব্রুয়ারি ) সকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের তিলনী শিসুপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২৭ফেব্রুয়ারি ওই নারীর পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা কোটে তিলনী শিসুপুকুর গ্রামের মৃত্যু খালেকের ছেলে হাবিবুর রহমান (৫০)কে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন,অনন্য আসামিরা হলেন,হামেদা (৪০)মিলন(৩৫) আলিয়া(৪০) জুলেখা(২৫) নামে চার ব্যক্তির বিরুদ্ধে সর্ব সাং তিলনী শিসুপুকুর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই অন্তঃসত্ত্বা নারীর স্বামী আসাদুর রহমানের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৯ফেব্রুয়ারি সকালে ওই নারী বাড়ির পাশে ছোট্ট বাচ্চার প্রস্রাবকে কেন্দ্র করে, তাদের মধ্যে কথা কাটকাটি হলে এক পর্যায়ে হাবিবুর ওই নারীকে মারধর এবং পেটে লাথি মারেন। সঙ্গে সঙ্গে ওই নারী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান এবং ব্লেডিং শুরু হয়।

তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা সদর হাসপাতালে ভর্তি হলে দুইদিন পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল রেফার্ড করে রাজশাহী মেডিকেল অন্তঃসত্ত্বার গর্ভপাত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *