নওগাঁয় আগাছা নাশক স্প্রে করে বোরো বীজতলা চারা নষ্ট করেছে দূর্বৃত্তরা   

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃনওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বাদ উপরইল গ্রামের জুয়েল রানা নামের এক কৃষকের বোরো বীজতলায় আগাছা নাশক স্পে করে বোরো বীবতলা (ধানের চারা) পুড়ে নষ্ট করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত বোরো চাষি কৃষক জুয়েল রানা জানান, তার চলতি বোরো ধান চাষ মৌসুমে ১০/১৫ বিঘা জমিতে বোরো ধান চাষের লক্ষে তিনি এবার বীজতলায় উচ্চ ফলনশীল জাতের বোরো ধান বীজ বপন করেন। ধানের চারা রোপনের উপযুক্ত হওয়ার পূর্ব মুহুর্তেই রাতের অন্ধকারে অজ্ঞাত দূর্বৃত্তরা বীজ তলায় আগাছা নাশক স্প্রে করে নষ্ট (পুরে দিয়েছে)। আগাছা নাশক স্প্রে করার কারনে বোরো ধানের চারাগুলো শুকিয়ে মরে যাচ্ছে ।
  ঘটনাটি ক্ষতিগ্রস্থ কৃষক জুয়েল উপজেলা কৃষি বিভাগকে জানালে, উপজেলা কৃষি বিভাগের তিলনা জামালপুর ব্লকের দায়িত্বে নিয়োজিত  উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাকিম হোসেন মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করেন। তিনি বীজতলার অবস্থা দেখে প্রাথমিক ভাবে ওই বীজতলায় আগাছা নাশক স্প্রে করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *