নওগাঁয় আনন্দ শোভাযাত্রা করলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রতীক বরাদ্দের পর আনন্দ শোভাযাত্রা করলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণের সমর্থকেরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে পৌর আওয়ামীলীগের সভাপতি শিষাণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। গত সোমবার ১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পরেই তার সমর্থকেরা সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। 

বিশিষ্ট সমাজ সেবক মোবারক আলীর নেতৃত্বে প্রায় ২শত ৫০টি মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রার সময় বিভিন্ন পাড়া মহল্লার ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে শিষাণকে জয়ী করার আহবান জানানো হয়। এবং শিষাণ ভাই যোগ্য লোক। তিনি এলাকার  শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে লিফলেট তুলে দেন ভোটারদের হাতে। 

এসময় উপস্থিত ছিলেন ফরিদ আহম্মেদ বকুল, ছামছুর রহমান আঞ্জু, চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল, মোঃ আসলাম হোসেন, আব্দুল মজিদ, মাহামুদুল হক, জিল্লুর রহমানসহ এলাকার ছোট বড়ো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *