নওগাঁয় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের লারচী নামক স্থান থেকে বুধবার দুপুরে দীপক (৪০) নামের এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। নিহত দীপক পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার চেরাগপুর আদিবাসী পাড়ার মহাদেবের ছেলে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, স্থানিয়রা বুধবার রাস্তার পাশে মৃত অবস্থায় এক যুবককে পরে থাকতে দেখতে পান। এরপর স্থানিয়রা ঘটনাটি পুলিশ কে জানালে সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের পরিচয় শনাক্ত করে। সে কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল বলে জানান নিহতের পরিবারের লোকজন। মাঝে মধ্যেই সে একাই বাড়ি থেকে চলে যেত আবার বাড়িতে ফিরে আসতো। পরবর্তীতে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক সুরতহাল রির্পোটকালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *