শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃএকটানা ৩ দিন ধরে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় চলছে শীতের প্রকোপ। শৈতপ্রবাহের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত ৩ দিন থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারনে তীব্র শীতে কাপছে মানুষসহ পশু-পাখি।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার ৬ জানুয়ারি সকাল সারে ৯ টায় নওগাঁ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঠান্ডার প্রকোপ আরো কয়েক দিন থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।
অপরদিকে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। নওগাঁ জেলা সদর হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীদের চাপ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ জাহিদ নজরুল চৌধুরী। তিনি আরো জানান, হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া জাতীয় রোগীদের চাপ বেড়েছে শীতের কারনে। ধারন ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন। নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারনে ও তীব্র শীতে অতি প্রয়োজন ছাড়া ঘর বের না হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। বিশেষ করে চলতি তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরী।