নওগাঁয় জামায়াত ইসলামের ৫ আসনে প্রার্থী ঘোষণা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে জামায়াতে ইসলামী।
এরই ধারাবাহিকতায় নওগাঁর ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি।
রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।
খন্দকার মুহা. আব্দুর রাকিব জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার কেন্দ্র থেকে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।
এর মধ্যে নওগাঁ-১ আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক; নওগাঁ-২ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; নওগাঁ-৪ আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব; নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম; নওগাঁ-৬ আসনে আত্রাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ খবিরুল ইসলামকে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে।
 জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব জানান, নওগাঁর ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।
নওগাঁ-৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলীয় মনোনয়ন বোর্ড। হয়তো পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দু-এক দিনের মধ্যে ওই আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *