নওগাঁয় নবাগত এসপি মোহাম্মদ সাফিউল সারোয়ার এর যোগদান

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর :  নওগাঁয় নবাগত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ সাফিউল সারোয়ার যোগদান করেছেন। রোববার দুপুরে তিনি বিদায়ী পুলিশ সুপার পদোন্ততিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, গত ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার একটি প্রজ্ঞাপনে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়। ইতোপূর্বে তিনি পুলিশের বিশেষ শাখা ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপার কুতুব উদ্দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগদান করবেন বলে জানানো হয়েছে।
দায়িত্বভার হস্তান্তরের সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফরজানা হকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *