ফজলে রাব্বি হাসান (ভ্রাম্যমাণ প্রতিনিধি) নওগাঁ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ সদরে ০৫ আসনের, ১২০ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ- জেলা- আওয়ামী লীগের সহ-সভাপতি, মোম্মাদ আলী, সহ-সভাপতি শাকিল আহমেদ বাদল ও সহ-সভাপতি আলাউদ্দিন,
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। উক্ত মতবিনিময় সভায়, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, নৌকার বিজয় লক্ষে কথা বলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন, এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবার ও নৌকার বিজয় সুনিশ্চিত করে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
মত বিনিময় সভার পরিশেষে,
দেওয়ান ছেকার আহমেদ শিষাণ পৌরসভার মধ্যে ৫৬ টি পূজা মণ্ডপ, ও ১২টি ইউনিয়নের মধ্যে ৬৪ টি পূজা মণ্ডপ, মোট ১২০টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে, কুশল বিনিময় করেন, এবং তাদের মাধ্যমে পূজা মণ্ডপের জন্য সামান্য উপহার হিসেবে , নিজ অর্থায়নে নগদ টাকা বিলি করেন।