নওগাঁয় বিশ্ববিদ্যালয় বিল পাস নিয়ামতপুরে আনন্দ শোভাযাত্রা

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল পাস হওয়ায় নিয়ামতপুসরে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খাদ্যমন্ত্রীর পক্ষে শোভাযাত্রাটি বের করেন উপজেলা আওয়ামী লীগ।
শোভাযাত্রাটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, খাদ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা তৃনা মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু প্রমূখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁতে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন শোভাযাত্রায় অংশ নেওয়া সকলে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *