নওগাঁয় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা সহ ২ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা সহ ২ জন আটক।সত্যতা নিশ্চিক করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক সোমবার দিনগত রাতে নওগাঁর বদলগাছী থানাধীন গোবরচাপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি কর্ণার সেল, ৩টি ডিজিডাল ওয়েস্ট, ৭টি ফিটিং পাইপ, ১০ টি পিভিসি ফিল্টার, ৪টি লোকাল পাইপ, ১০টি ফাইবার সিলিং ও নগদ ১৫শ’ টাকা সহ চোর চক্রের মূলহোতা নওগাঁর বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের মৃত লুৎফর রহমান এর ছেলে পলাশ হোসেন (৩৬) ও তার সহযোগী জয়পুরহাট জেলা সদর উপজেলার ভাদসা নুরপুর গ্রামের বেলাল হোসেন এর ছেলে মোনাজাত হোসেন মোনা (৩০) কে আটক করেন র‍্যাব।
র‍্যাব আরো জানান, আটককৃত পলাশ চিহ্নিত আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। অপর আসামী মোনাজাত হোসেন মূলহোতা পলাশ এর সক্রিয় সহযোগী হিসেব কাজ করতো। সোমবার ১৯ ডিসেম্বর পলাশ ও মোনাজাত সাদিয়া হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক দোকান থেকে মালামাল চুরি করে পালানোর সময় গোরবচাঁপা বাজারে অবস্থানরত লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দলের নিকট সোপর্দ করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীর স্বীকারুক্তি মূলক জবানবন্দি মোতাবেক তাদের নিকট রক্ষিত চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়। এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আটকৃত ২ জনকে নওগাঁর বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *