নওগাঁয় র‌্যাবের অভিযানে ট্যাপান্টাডল সহ মোট ৬ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় র‌্যাবের অভিযানে ট্যাপান্টাডল সহ ৬ জন আটক।
নওগাঁর বদলগাছী উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ট্যাপান্টাডল ট্যাবলেট সহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্পের চৌকস অভিযানিক দল।
সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে জানানো হয়, র‌্যাব জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নের্তৃত্বে বৃহস্পতিবার দিনগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলার মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট মোট ৬ জনকে আটক করেন। আটককৃতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত মিন্টু হোসেন এর ছেলে পিন্টু হোসেন (২৬), পাঁচঘরিয়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে গোলজার হোসেন (৪৪), মাহমুদপুর গ্রামের মৃত জাকির হোসেন এর ছেলে সোবহান হোসেন (২৬), আবুল হোসেন এর ছেলে রাসেল হোসেন (৩২), শ্যামপুর গ্রামের সুশিল পাহান এর ছেলে জয়ন্ত পাহান (২৪) ও মাহমুদপুর গ্রামের জব্বার হোসেন এর ছেলে উজ্জল হোসেন (৩৫)।র‌্যাব আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *