নওগাঁয় ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ ”শুভ কাজে সবার পাশে” এই শ্লোগান নিয়ে বসুন্ধারা গ্রুপের সহায়তায় নওগাঁর মান্দা উপজেলায় দেড়শ শীতার্ত মানুষের মাঝে (শীত নিবারনে গড়ম কাপড়) কম্বল বিতরণ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ’র শুভসংঘ মান্দা উপজেলা শাখা শুক্রবার বিকেলে রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে এসব কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষে শুভসংঘ মান্দা উপজেলা শাখার সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু বাক্কার সিদ্দিক, মান্দা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার ও মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম।
শেষে ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *