নওগাঁয় ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃনওগাঁয় প্রধানমন্ত্রীর আহবানে ও বেসরকারি অর্থায়নে ১ হাজার অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে যমুনা ব্যাংকের পরিচালক ও বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেলকন গ্রুপের জিএম আবু ওয়াহিদ হোসেন আলাল, যমুনা ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার এএইচএম রায়হানুল আলম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর আহব্বানে এই শীতে ১ হাজার জন অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। এর আগে শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
যমুনা ব্যাংকের পরিচালক ও বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, আমি সারা বছরই অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করার চেষ্টা করি। অসহায় পরিবারকে সহায়তা করতে পারলে খুব ভালো লাগে। এজন্য সব সময় মানুষের পাশে ছুটে আসি। তাদের মুখে হাসি ফুটলে আমি আনন্দ পাই। সহযোগিতার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *