নওগাঁ দ্বি-বার্ষিক পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :  রবিবার (১৬ ফেব্রুয়ারি) নওগাঁ দ্বি-বার্ষিক পরিদর্শনে ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি। তিনি  মহাদেবপুর সার্কেল অফিসে পৌঁছলে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ।
অভ্যর্থনা গ্রহণ শেষে ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ দেখেন এবং মহাদেবপুর সার্কেল তথা নওগাঁ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল,  নওগাঁসহ সার্কেল অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিভিল স্টাফ এবং পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *