নওগাঁ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ দেশের বেসরকারের উন্নয়ন সংস্থা আশা’র প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) দিনব্যাপী সংস্থাটির নওগাঁ শহরের বালুডাঙ্গা ব্রাঞ্চে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৫৬ জন রোগীকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা, ১২০টি হাত ও পায়ের মেডিক্যাল সামগ্রী এবং ৮০ টি কোমড়বেল্ট বিনামূল্যে প্রদান করা হয়।

আশা নওগাঁ সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এ কে এম ফজলে রাব্বি।

বিশেষ অতিথি ছিলেন আশা নওগাঁ সদর জেলা অঞ্চলের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার টিএম আব্দুল হালিম, সিনিয়র আরএম (এগ্রি) সাইফুদ্দিন, সিনিয়র বিএম চন্দ্র কিশোর সাহা, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার লিটন মন্ডল।

চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. মোঃ রুহুল আমিন এবং ডা. সেলিনা আফরোজ। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *