নড়াইলে যারা বৃটিশ আমলের জমিদার ছিলেন, ওনাদেরই রেখে যাওয়া স্মৃতি বাঁধাঘাট

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল ঃ নড়াইলের জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী বলেন, নড়াইল জেলাটি বৈশিষ্ট্য মন্ডিত আছে ক্রীড়া সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের জন্য। পাশাপাশি নড়াইলের ঐতিহ্য আরো বেগবান হয়েছে এখানে জমিদারদের কিছু স্মৃতি রেখে যাওয়ায়। নড়াইলে যারা বৃটিশ আমলের জমিদার ছিলেন, ওনাদেরই রেখে যাওয়া স্মৃতি বাঁধাঘাট। এখন নড়াইলে যারা আসেন তাদের জন্য এটি দর্শনীয় স্থান। তিনি আরও বলেন, জমিদারদের রেখে যাওয়া বৃস্তিত সম্পত্তি ছিলো সেগুলা অবৈধভাবে দখল করা হয়। পরে জেলা প্রশাসন সেগুলা উচ্ছেদ করে। সেখানে ডিসি ইকোপার্ক করা হয়েছে। যেখানে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসেন এবং এটি উপভোগ করেন। পাশাপাশি চিত্রার পাড়ে যে বাঁধাঘাট রয়েছে জমিদারদের আমলে যেটি তৈরি করা হয়েছিল সেটি বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *