নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দীর্ঘ পাঁচ বছর পরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সীল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ ) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি সদরে উপজেলা রেস্ট হাউজ সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন শুরু হয়। এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শফি উল্লাহ,র সভাপতিত্বে আয়োজিত সম্মেলনটি উদ্বোধন করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মু,ইসলাম বেবী।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু ক্য শৈ হ্লা মার্মা। এতে বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দায়িত্বপ্রাপ্ত নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য মু, মহিউদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি, তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মু, আলম কোম্পানি, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান এ্যনিং মার্মা বিশেষ অতিথির বক্তৃতা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ ইমরান সঞ্চালনায় বিকেরে মঞ্চ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা মার্মা মাইকযোগে মুহাম্মদ শফি উল্লাহকে পূনরায় সভাপতি ও কেনুওয়ান চাককে সাধারণ সম্পাদক এবং আবু তাহের কোম্পানিকে সিনিয়র সহসভাপতি ঘোষণা করেন।
এর আগে সকালের দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা ।
এই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনে স্বত; স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।