নাভারণে সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশের সৌজন্যে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ঈদ উপহার বিতরণ

আনিসুর রহমান বেনাপোল প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে নাভারণে প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন একশত

শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে নতুন কাপড়,রোজা এবং ঈদের জন্য বিশেষ খাদ্য সহায়তা প্যাকেজ এবং ইফতারি করার জন্য নগদ টাকা প্রদান করা হয়।
সালেহা কবীর জীবন ফাউন্ডেশন এবং জুম বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা-ঝিকরগাছার কৃতী সন্তান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মনিরুজ্জামান ( বিপিএম-বার, পিপিএম-বার)
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন আর্স বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখার কো-অর্ডিনেটর  শামসুল আলম, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাবদ্দীন, শার্শা থানার ওসি মো: মনিরুজ্জামান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিয়োগিতায় সুবিধা বঞ্চিত শিশু,শিক্ষক এবং অভিভাবকদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।
প্রতিবন্ধী স্কুল এবং জীবন থেরাপি সেন্টারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের সাথে বিস্তারিত আলোচনাও হয়।
পরিশেষে বাচ্চাদের মাঝে ঈদ উপলক্ষে বিশেষ শুকনা খাবারের প্যাকেজ,নতুন কাপড় এবং নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *