নাভারণ হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক পথসভা

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের  নাভারণ হাইওয়ে থানা পুলিশ  মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে  জনসচেতনতামূলক পথসভা করেছেন। বৃহস্পতিবার (২৭) ফেব্রুয়ারি সকালে  বেনাপোল বাজার কমিটিসহ স্থানীয় জনগণের সহযোগিতায় তারা মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন,অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।

এই অভিযানে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সড়ক নিরাপত্তা রার বিষয়ে সচেতন করেন। মহাসড়কে চলাচলরত চালক, দোকানদার ও পথচারীদের সতর্ক করা হয়, যাতে তারা সড়ক আইন মেনে চলেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পারেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নাভারণ হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, নাভারণ হাইওয়ে থানা সর্বদা মহাসড়কের শৃঙ্খলা রা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও বাজার কমিটির সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল বাজার কমিটির সভাপতি মোঃ আবু তালেব,সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুফান মোড়ল,ও পথচারী সহ বেনাপোল বাজারের সকল ব্যবসায়ীকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *