হাকিকুল ইসলাম খোকন, আমেরিকাা: বাংলাদেশে অবৈধ সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা, রংপুরের হত্যকান্ডসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, খুন, রাহাজানি ও ডাকাতির প্রতিবাদ, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাগারে বিনা বিচারে আটক রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীর মুক্তির দাবি; দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার,২ সেপ্টেম্বর ২০২৬,সন্ধ্যা ৮টায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র লীগ,পূর্বাঞ্চল আওয়ামী,সকল সহযোগী অঙ্গসংগঠন সমুহের যৌথ উদ্যোগে
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রবাসের সবাইকে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন আয়োজকদের পক্ষ থেকে ।খবর আইবিএননিউজ ।এব্যপারে গত রবিবার,৩০ আগস্ট ২০২৬,নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রজ্ঞন করের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক হেলাল মাহমুদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদল্লাহ আল ইসলাম লিটন,আওয়ামীলীগ নেতা শাখাওয়াত বিশ্বাস,শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম,আওয়ামী লীগ নেএী রিনা আবেদীন ও আওয়ামী লীগ নেতা এমএ শাহাবুদ্দিন,সমাজ সেবক মোহাম্মাদ আলী বাবু,আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান সরদার,কানেটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী,আওয়ামী লীগ নেতা খন্দকার জাহেদুল ইসলাম,শেখ হাসিনা মন্ত্রের সিনিয়র সহ-সভাপতি ট.মোল্লা,সহ সভাপতি দেলওয়ার হোসেন মোল্লা,জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন।সভয় আন্যাদের মাঝে বক্তব্য রাখেন পূর্বাঞ্চল আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী,জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ ।আসুন, জনদুর্ভোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরি।সভায় ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬,প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক আসবেন ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর ।প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন ।এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,পূর্বাঞ্চল আওয়ামী লীগ,সকল সহযোগী অঙ্গসংগঠন সহ মুক্তিযোদ্ধাদের পক্ষে সংগঠন সমুহ তারেক রহমানের কর্মসূচির প্রতিটি অনুষ্ঠানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এবং র্যালিসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে ।