নিউইয়র্ক মহানগর উওর ও দক্ষিণ বিএনপি”র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে সোমবার, ১৬ নভেম্বর

হাকিকুল ইসলাম খোকন,আমেরিকা : নিউইয়র্ক মহানগর উওর ও দক্ষিণ বিএনপি”র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে সোমবার,১৬ নভেম্বর ২০২৬,সন্ধ্যা ৬টায় নিউইয়র্ক এর বাঙালি অধ্যুষিত জ‍্যকসন হাইটসের ৩৭-৪৩,৭৪ ষ্টিট এর জনপ্রিয় সানাই রেস্টুরেন্টের পার্টি হলে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ‍্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

এতে সভাপতিত্ব করবেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সজ্ঞচালন ও পরিচালনা করবেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম এবং মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী ।

প্রধানে বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নিউইয়র্ক মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন ।বিশেষ অতিথি বৃন্দ হলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ভিপি,নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ,জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সহ সভাপতি আবু সাইদ আহমেদ, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্রের সভাপতি বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম হোসেন,জাসাস যুক্তরাষ্ট্রের আহ্বায়ক প্রকৌশলী এম রহমান সায়েম,সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী,  শ্রমিক দল যুক্তরাষ্ট্রের সভাপতি জাহাঙ্গীর এম আলম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষথেকে উক্ত আলোচনা সভায় সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন,মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা এবং মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *