নিদারুণ বাস্তবতা

লেখকঃ-মোঃওয়ালিউর রহমান সেলিম

“নিদারুণ বাস্তবতা“

দেশ যখন মহা বিপদে,
দেশ প্রেমিক তখন কাঁদে।
ভন্ড তখন বিলাসিতায় মগ্ন,
দেশ মাতাকে করে নগ্ন।

দেশ যখন অন্ধকারে,
দেশ প্রেমিকের অশ্রু ঝরে।
ভন্ড শোনায় আলোর গান,
দেশ মাতাকে করে ম্লান।

দেশ যখন রসাতলে,
দেশ প্রেমিক ভাসে নয়ন জলে।
ভন্ড বাজায় মজার ঢোল,
ছড়িয়ে নিয়ে জনতার খোল।

দেশ যখন বলির পাঠা,
দেশ প্রেমিকের বুকে ঠাঠা।
ভন্ডের বুকে আনন্দের দোলা,
ভন্ডর সব দরজা খোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *