নিয়ামতপুরের ৫ নং রসুলপুর ইউনিয়নের ভিজিএফ চাউল বিতরণ

জাকির হোসেন, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি  : পবিত্র ঈদুল উল ফিতর  উপলক্ষে মাননীয় দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদের দুস্থ্য হতদরিদ্র ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ (৬ এপ্রিল) শনিবার সকালে ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের উদ্বোধন করেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালিব হোসেন (বাবর) , ইউনিয়ন পরিষদ সচিব মেহেদী হাসান,ট্যাগ অফিসার  এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী এবং অত্র পরিষদের সদস্য সদস্যাগণ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর বলেন ঈদুল উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের  সহযোগিতায়  আমার ইউনিয়নে ৬৩১০ জন হতদরিদ্রের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
জন সাধারণের সুবিধার জন্য আজ ৬ এপ্রিল এবং আগামী ৭ও৮ এপ্রিল ওয়ার্ড ভাগ করে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সদস্যা দিয়ে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভিজিএফ সুবিধা ভোগীদের সাথে কথা বলে জানা যায় সুন্দর সুষ্ঠু ভাবে চাল বিতরণ হচ্ছে। এতে জনমনে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *