নিয়ামতপুরে কীটনাশক ব্যবসা  প্রতিষ্ঠানে আগুনে ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকার

জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে কয়েকটি কীটনাশক কোম্পানির ডিলারের নগদ টাকা ও মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীর মঙ্গলবার  (১০মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন ।

ফায়ার সার্ভিস অফিস ও স্থানীয়রা জানান, নিয়ামতপুর উপজেলার পানিহারা বাজারের কীট নাশক ব্যবসায়ী আব্দুল  আলিমের দোকানে সোমবার রাত ১১ টায় হঠাৎ করে আগুন লাগে। এসময়  বাজারের আরেক ব্যবসায়ী জহির রায়হান বাহাদুর  নিয়ামতপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন হতে আগুনের সূত্রপাত হতে পারে।

পানিহারা বাজারের শশী ট্রেডার্সের স্বত্বাধিকারী জহির রায়হান বাহাদুর বলেন সোমবার  রাত ১১টায়  আব্দুল  আলিমে কীটনাশকের দোকান আশিয়া ট্রেডার্সে আগুন দেখতে পেয়ে  ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুই  ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের ভিতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন  বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল আলিম কয়েকটি কোম্পানির কীটনাশক ওষুধ বিক্রি করছেন। হঠাৎ সোমবার  গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আমাদের চোখের সামনে আগুনে সব কিছু পুড়ে গেল।

মের্সাস আশিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি কীটনাশক কোম্পানির ডিলার নিয়ে ব্যবসা করে আসছিলেন

গত বৃহস্পতিবার বিকালেও তার প্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ টাকার মালামাল আসে। বেচাকেনা শেষে তিনি রাতে বাড়ি ফিরেন। রাত ১১ টার পরে দোকানে পাশের বাড়ির কবির হোসেন  তাকে মুঠোফোনে জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তাৎক্ষণিক সে দোকানে এসে দেখতে পান আগুনে তার দোকানে রাখা নগদ অর্থ ও মালামাল পুড়ে গেছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তার দোকানের প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়েছে।

নিয়ামতপুর  ফায়ার সার্ভিস ও ডিফেন্সের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে গিয়ে ঘটনাস্থলে পৌঁছে  দুই ঘণ্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন হতে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *