নিয়ামতপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

জাকির হোসেন নিযামতপুর ​নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাবিচা (জাবরীপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন,  অনুপ (২০), পিতা- লধিরাম সরেন, শ্রী রঞ্জন হাসদা (১৯), পিতা- শ্রী খুদিরাম হাসদা,  শ্রী প্রশান্ত সরেন (১৯), পিতা- ঈশ্বর সরেন।
তারা সকলেই নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুরের ভাবিচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে বাদীনির বোনের মেয়ে (ভিকটিম) আমন্ত্রিত হয়ে আসেন। ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে বিয়ের বাড়ির পরিবেশের মধ্যে ৩নং আসামি প্রশান্ত সরেন সুকৌশলে ভিকটিমকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান।
​পরবর্তীতে ২নং আসামি রঞ্জন হাসদার বাবার খলিয়ানে থাকা খড়ের পালার আড়ালে নিয়ে আসামিরা ভিকটিমকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। একপর্যায়ে ভিকটিম তাদের হাত থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে বিয়ের বাড়িতে ফিরে আসেন এবং স্বজনদের বিষয়টি অবগত করেন।
ঘটনার পর নিয়ামতপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং- ৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ বেলা ১১টার দিকে আসামিদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
​নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন – আসামিদের আজই বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৭, নওগাঁয় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং আসামিরা যেন জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য তাদের জেল হাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *