নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা হলরুমে উপজেলার ৫৭ টি দূর্গাপূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা সার্কেলের (এএসপি)জাকিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্রসহ  উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দু । মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *