নিয়ামতপুরে নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে ধোঁয়াশা

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুরে তারজিনা বেগম (৫০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের সদস্যরা বলছেন অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ।
গতকাল (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে। ওই নারী একই এলাকার মৃত তফির উদ্দিনের স্ত্রী।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি উপজেলার পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ি থেকে ১০০ ফিট দুরে কবরস্থানের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনরা তার ছেলেকে জানালে তাকে বাড়িতে নেওয়া হয়। ডাক্তারের কাছে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *