নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে এনজিও ঘাসফুলের আয়োজনে ১৫ জন ফোস্টার শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদে শিশুদের মাঝে নতুন পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
পোশাক বিতরণ করে নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও ফোস্টার শিশুদের সাথে আরও কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, ঘাসফুলের উপজেলা শাখা ব্যবস্হাপক শহিদুল ইসলাম, এসডিপি অফিসার কহিনুর ইসলাম প্রমূখ।