আ আলী নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ডিস লাইনের তার চোরকে চিহ্নিত করায় কৃষক মাসুদ রানাকে রাস্তা থেকে বাড়ীতে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। তার সাথে থাকা ভাতিজা বজলু রহমান কৌশলে পালিয়ে যায় এবং থানা পুলিশে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী এসে কৃষক মাসুদ রানাকে অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার করে। এ ব্যাপারে ওই কৃষকের ভাতিজা বজলু রহমান থানায় এজাহার দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের সিদ্দিকপুর গ্রামে।
অভিযুক্ত মো.লোকমান হোসেনের ছেলে মো.হাবিবুর রহমান জামিনে এসে আবারো মাসুদ রানাকে প্রাণনাশের হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি মারপিটও করেছে। বুধবার(৭অক্টোবর) দুপুরে লিখিত বক্তব্যে মাসুদ রানা বলেন, গত ১৪সেপ্টেম্বর সেলিম হাজির মেলে ধান বেচতে গেলে হাবিবুর আমার উপর হামলা চালায় এবং ধান বেচার চৌদ্দ হাজার টাকা খোয়া যায়। সঙ্গে সঙ্গে আমি মামলার তদন্ত কর্মকর্তা মো.মহিদুল হাসানকে জানান। কৃষক মাসুদ রানা আরো বলেন,মামলার তদন্ত কর্মকর্তা মো.মহিদুল হাসান এ ব্যাপারে কোন ব্যবস্থা নেননি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মো.মহিদুল হাসান এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আজই আমি বদলি হয়ে আত্রাই থানায় এসেছি। কৃষক মাসুদ রানা আরো বলেন,যে কোন মুহূর্তে হাবিবুর রহমান আমাকে মেরে ফেলবে। আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।