নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এ স্লোগান নিয়ে নওগাঁর নিয়ামতপুরে  বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নিয়ামতপুর  উপজেলা পরিষদ চত্বরে রোভার ও উপজেলা স্কাউটস আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কাউট সভাপতি রেজাউল করিম  এর সভাপতিত্বে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম , উপজেলা রোভার স্কাউট সম্পাদক আবু হাসান বাসার ,কাব লিডার শাহিনুর আলমসহ উপজেলা স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দু , প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *