নিয়ামতপুরে বিশ্ব হাত দিবস পালন উপলক্ষে কর্মসূচি পালিত

জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ ” আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, হাত ধোঁয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা ব্রাকের ওয়াশ কর্মসূচীর আওতায় উপজেলার ২৬ টি মাধ্যমিক ও মাদ্রাসায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা সদরে সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (২৯ অক্টোবর) আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ হাসান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোসাদ্দেক হোসেন, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, স্যানিটেশন কর্মকর্তা মাহমুদুল হাসানসহ ব্রাকের ওয়াশ কর্মসূচীর কর্মকর্তাবৃন্দ।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *