জাকির হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যেগে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ মাহমুদ চৌধুরী পাইন।
আরও উপস্থিত ছিলেন বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, হাজিনগর ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, বাহাদুরপুর ইউপি সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, বিএনপি নেতা সালাউদ্দীন সিরাজী পলাশ, বদিউজ্জামান বদি, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান মাহমুদ সজীব চৌধুরী, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র প্রমূখ।