নিয়ামতপুরে সাংবাদিকের ওপর হামলা থানায় অভিযোগ

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুলের বিরুদ্ধে নিউজ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় সাংবাদিক জনি আহম্মেদের ওপর হামলা চালিয়েছে ওই প্রতিষ্ঠানের কয়েকজন। রবিবার রাতে  তারই ধারাবাহিকতায় দৈনিক আলোকিত সকালেও নিউজটি প্রকাশিত হয়। নিউজ প্রকাশিত হওয়ায় দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকাল নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি জনি আহমেদকে বাড়ী থেকে ডেকে নিয়ে হামলা, এলোপাতাড়ি মারপিট ও হত্যার হুমকি প্রদান করে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন জনি আহম্মেদ।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর ডাঙ্গাপাড়াস্থ নিজ বাড়ী থেকে নিয়ামতপুর আইডিয়াল স্কুলের টিকরামপুর গ্রামের আমুর ছেলে রাজু আহমেদ, ঐ স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবির ডেকে বাইরে এনে তাদের স্কুলের সংবাদ পরিবেশন করায় অকথ্য ভাষায় গালি গালাজ, দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারপিট শুরু করে। জনি আহমেদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত হয়েছে। আরো বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *