জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে আগামীকাল (২০ ফেব্রুয়ারী) উপজেলার ১৯৩ কেন্দ্রে প্রায় ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (১৯ ফেব্রুয়ারী) উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহববুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম প্রমূখ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে সকলকে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানান।