জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : শনিবার (৪ নভেম্বর) ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । এবারের প্রতিপাদ্য ” সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ”।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তাপস কুমার সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির শাখা ব্যবস্হাপক মোসাদ্দেকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ প্রমূখ।