নিয়ামতপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ

জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে এক বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় থানায় মামলা না নিলে আদালতের দ্বারস্থ হোন ভুক্তভোগী পরিবারে সদস্যরা। পরে আদালতের নিয়ে নির্দেশে (১৬ এপ্রিল) রাতে নিয়ামতপুর থানায় মামলা হয়। এখন পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত ওই যুবক গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে (২৩ মার্চ) উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামে। ওই যুবকের নাম তানভীর (২০)। তিনি একই এলাকার কফিল উদ্দিন দ্বারাজের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা-মা চাকুরির কারণে ঢাকায় বসবাস করেন। ছাতড়া এলাকায় নানার বাড়িতে থেকে ছাতড়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিত। তানভীরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ করার অভিপ্রায়ে স্কুলছাত্রীর নানা তারাবির নামাজে গেলে বাড়িতে না থাকার সুযোগে তার বসতবাড়ির ঘরে ঢুকে জোর করে মোটরসাইকেলে তুলে নেয়। ২০২৪ সালের ২৩ মার্চ তানভীরের নিজ বাড়ির পাশে নির্মাণাধীন একটি বাড়িতে একাধিকবার ধর্ষণ করে এক সহযোগীর সহায়তায় তা ভিডিও ধারণ করে। স্কুল ছাত্রীর নানা নামাজ শেষ করে নাতনিকে বাড়িতে না পেয়ে খোজাখুজি করতে করতে ওই নির্জন বাড়ির পাশে গেলে নাতনীর চিৎকার শুনতে পায়। সেখানে গেলে সহযোগী কৌশলে পালিয়ে গেলেও তানভীরকে আটক করে। পরে থানা পুলিশ তানভীরকে নিয়ে আসে। স্হানীয়ভাবে ধর্ষনের বিষয়টি মীমাংসা করা হবে বলে উভয় পক্ষ সম্মত হয়। কিন্ত তানভীরের পরিবার প্রভাবশালী হওয়ায় সমাধান না করে উল্টো তাদের হুমকি প্রদান করে। পরে ভুক্তভোগী ওই পরিবার থানায় মামলা না নিলে আদালতের দ্বারস্থ হোন।
ভুক্তভোগীর স্কুল ছাত্রীর মা মামলার বাদী জাহানারা বিবি বলেন, ধর্ষণের পর থেকেই আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছে তানভীরের পরিবার। মামলা হওয়ার পরও আসামি সবার সামনেই ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় তানভীরের উপযুক্ত শাস্তি দাবি করছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *