নিয়ামতপুরে মিশরীয় ফাউমি জাতের মুরগির খামার গড়ে সফল হওয়ার স্বপ্ন দেখছেন আতিক

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ  বাবা একজন সফল খামারি। বাবার সফলতার গল্পে উদ্বুদ্ধ হয়ে নওগাঁর নিয়ামতপুরে গড়ে তুলেছেন আতিক এগ্রো ফার্ম লিমিটেড। বছর খানেক আগে শুরু করা খামারে বর্তমানে রয়েছে প্রায় ৪ হাজার মিশরীয় ফাউমি জাতের মুরগি। বর্তমানে মুরগিগুলো ডিম দেওয়া শুরু করায় সফলতার মুখ দেখবেন বলে আশা করছেন ফার্মের পরিচালক আতিক হাসান।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে বাড়ি হলেও নিয়ামতপুর উপজেলার ধানসুরা কবরস্থান সংলগ্ন এলাকায় ৫৩ শতক জায়গা লিজ নিয়ে ফার্মটি গড়ে তুলি। এখানে ৩ জন শ্রমিক নিয়মিত কাজ করে চলেছেন।
শ্রমিকরা বলছেন, তাদের মজুরি ভালো হওয়ায় পরিবার চালানো সহজ হয়েছে।
বাবা আলহাজ্ব এরফান আলী ছেলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, আমা ছেলে যেভাবে পরিশ্রম করছে তাতে সফলতার মুখ দেখবেন বলে জানান তিনি।
উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, আতিক এগ্রো ফার্মটি চমৎকার লোকেশনে গড়ে উঠেছে। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সহযোগিতা করা হচ্ছে।
 তিনি , এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ব্যক্তি উদ্যোগে এ ধরনের ফার্ম হলে অর্থনৈতিক দিক থেকে এলাকার লোকজন স্বাবলম্বী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *