নিয়ামতপুরে ৬৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার তিন

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৬৫০ পিচ ইয়াবাসহ তিনজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বালিকাপাড়া গ্রামের সাব্বির হোসেন (১৯), কুমিল্লা জেলার মনোহর উপজেলার পুংগাঁও গ্রামের মনিরুজ্জামান খান(২৬) ও শেরপুর জেলার শীবর্দী উপজেলার বৈষ্ণবের চড় গ্রামের মোক্তার হোসেন (২৪)। গত বৃহস্পতিবার রাতে (০৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এজাহার জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই ব্যক্তিরা রসুলপুর ইউনিয়নের ধামসুরা-রামনগর রোডের বনগা পাড়া নামক স্হানে মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। পরে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করলে তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে। পরে তাদের কাছে থাকা ৬৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামীরা ইয়াবার চালান নিয়ে অবস্হান করছিল। তাদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *