”নুরজাহান নীরা”

আনিসুর রহমানঃ-

”নুরজাহান নীরা”
ব্যাঙের সাথেও দেখি তোমায়
সাপের সাথেও সখ্য
যায় না বোঝা তোমায় দেখে
আছো কোন পক্ষ।
আলোর সাথে থাকো তুমি
কালোর সাথেও দেখি
যায় না বোঝা কোনটা সত্যি
কোনটা যে তার মেকি।
মিষ্টি হেসে বলো কথা
অন্তরে বিষ রেখে
বিষধর সাপও লজ্জা পাবে
তোমার এরূপ দেখে।
নীরব তোমার পথচলা
ঘুপটি মারা বাঘ
তোমায় দেখে হাসে সবাই
করে নাতো রাগ।
নিজের ইচ্ছেয় নেমে গেলে
শ্রদ্ধার আসন থেকে
বিশ্বাসঘাতক উপাধিটা
এই পথে এঁকে।
যেনে রেখো এই চলা পথ
যাবে যখন থেমে
জীবনের সব কর্মফল
আসবে সামনে নেমে।
দিবে সবাই তোমার দিকে
ঘৃণাটুকু ছুড়ে
এই পৃথিবী ছেড়ে যখন
যাচ্ছ তুমি দূরে।
ওপারেতে থাকবে না কেউ
আড্ডায় ডাকতে রোজ
কবরঘরে গিয়েই দেখো
নিবে না কেউ খোঁজ।
দলাদলি চালাচালি
করছ যাহা সকল
একা একাই সইতে হবে
আজকের পাপের ধকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *