পত্নীতলায় নিসচা কর্মির মাঝে অনুদানের চেক হস্তান্তর

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার তথ্য অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজদ এবং সদস্য রুপা বানু দম্পতির একমাত্র পুত্র রাগিব ইশরাক রিহানের জন্মগত হৃদরোগে আক্রান্ত হওয়ায় নিসচা কেন্দ্রীয় কমিটির বরাদ্দকৃত চিকিৎসা বাবদ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
১৭ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা শাখা কার্যালয় নজিপুর বাসস্ট্যান্ডে উক্ত চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি হাসান মুহাম্মদ শাহারিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইউনুছার রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *