বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদলগাছী থানার তদন্ত ওসি রায়হান আলম।
বৃহস্পতিবার (২৯জুন) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক ক্ষুদে বার্তায় অগ্রিম শুভেচ্ছা জানান বদলগাছী থানার তদন্ত ওসি রায়হান আলম ।
ক্ষুদে বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ-উল আযহা আমাদের মাঝে সমাগত হয়।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বদলগাছী উপজেলা বাসীসহ দেশের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদ-উল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।
তিনি আরও জানান,কুরবানির পশু জবাই এর পর রক্ত ও উচ্ছিষ্ট একটা নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখুন। আর পশু জবাই এর স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন।
সুস্থ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শান্তি প্রিয় ভাবে ঈদ-উল আযহার ঈদ উদযাপন করুন। ঈদে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের ক্ষেত্রে যানবাহনের গতি নিয়ন্ত্রণের
মধ্য রাখুন,মোটরবাইকে অতিরিক্ত ঃযাত্রী নিয়ে চলাচল থেকে বিরত থাকুন।ঈদ যাত্রায় রাস্তা পারাপারের সময়ে সতর্কতা অবলম্বন করুন। সুস্থ সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করুন।