পর্যটন শিল্পে এয়ারলাইনের বিশেষ অবদান মালদ্বীপে

কালের সংবাদ ডেস্কঃ এমিরেটস এয়ারলাইন মালদ্বীপের জাতীয় পর্যটন দিবসে দেশটির প্রেসিডেন্টের পর্যটন স্বর্ণপদক লাভ করেছে মালদ্বীপের পর্যটন শিল্পের উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়

কিছুদিন পূর্বেই জুলাই মাসে মালদ্বীপ এসোসিয়েশন অব ট্যুরিজ ইন্ডাস্ট্রী (মাটি) দেশটি পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখার জন্য এমিরেটসকে সম্মাননা পুরস্কার প্রদান করে

এমিরেটস ১৯৮৭ সালে মালদ্বীপে ফ্লাইট পরিচালনা শুরু করে এবং এর পর থেকে দেশটির পর্যটন শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। ২০২১ সালে পর্যটন ক্ষেত্রে পার্টনারশীপ বিস্তারের লক্ষ্যে মালদ্বীপের পর্যটন মন্ত্রনালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এমিরেটস। এর অধীনে মালদ্বীপের পর্যটন শিল্পের উন্নয়নের এয়ারলাইনটি বিভিন্ন উদ্যোগ গ্রহন করার প্রতিশ্রুতি প্রদান করে

এমিরেটস বর্তমানে মালদ্বীপে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করছে

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *