পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত বদলগাছী

বুলবুল আহমেদ ( বুলু),বদলগাছী(নওগাঁ): নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪২) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৪২) বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়,মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছীর গোবরচাঁপা হাটের ইসলামিয়া ব্যাংকের পাহাড়পুর রাস্তার তিন মাথা মোড়ে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মথরাপুর ইউনিয়নের লালুকা বাড়ি মেয়ের বাড়ী থেকে ঐতিহাসিক পাহাড়পুর নিজের বাড়ীতে ফেরার পথে রফিকুল ইসলাম (৪২) নামে মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় ব‍্যবহৃত মটরসাইকেলটির(নওগাঁ -হ ১৩-৪৭৪৫) ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এস আই নিহার চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম মেয়ের বাড়ী বেড়াতে এসেছিলেন। মেয়ের বাড়ী থেকে মটরসাইকেল নিয়ে সকালে নিজের বাড়ী গোয়ালভিটা গ্রামে ফেরার পথে গোবরচাঁপা ব্রীজ পার হয়ে ইসলামিয়া ব্যাংকের পাহাড়পুর মিঠাপুর তিনমাথা মোড়ে পৌছলে দূর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট থেকে আসা নওগাঁ অভিমূখি পাথর বোঝাই অজ্ঞাতনামা ট্রাকের চাকায় রফিকুলের মাথা পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব‍্যপারে বদলগাছী ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব‍্যপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা করা হয়েছে

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *