পিআর-সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেশবপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পাবলিক ময়দানে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বিল্লাল হুসাইন, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সমাজসেবা সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপুসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি ঘোষণা করেছে। সেই দাবিগুলো হলো-

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।

২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।

৩. অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণিপেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেখতে চায়। দেশের জনগণ যেন তাদের পছন্দের দলকে বেছে নিয়ে ভোট দিতে পারে। তার জন্য সরকারের উচিত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।আশাবাদী আগামীর বাংলাদেশ হবে দাড়ি-টুপি ওয়ালার বাংলাদেশ, আল কুরআনের বাংলাদেশ এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কেশবপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করবো। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং ন্যায়ভিত্তিক একটি আদর্শ কেশবপুর উপজেলা হিসেবে গড়ে তুলবো-ইনশাল্লাহ। 

সমাবেশ শেষে পাবলিক ময়দান থেকে একটি বিশাল মিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর এবং সকল ইউনিয়নের জামায়াতে ইসলামীর হাজার-হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *