পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা গ্রহণ করা হবে- চেয়ারম্যান ঢাকা স্টক এক্সচেঞ্জ

কালের সংবাদ ডেক্সঃ নতুন চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হবে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কী কী করণীয় আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডিএসইর চেয়ারম্যান এসব কথা বলেন।

সভাপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিএমজেএফের এ সময় উপস্থিত ছিলেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী, সাবেক সভাপতি হাসান ইমাম রুবেলসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

ডিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মজুমদার, সিনিয়র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিএমজেএফ ডিএসইর সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের নিরিখে পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে। এই গ্যাপ পূরণ করে বাজারের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন ইনোভেটিভ ও ডায়নামিক উপায়ে কাজ করা। তিনি ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক আবু আলী সিএমজেএফের সাংবাদিকতা ও পুঁজিবাজারের উন্নয়নে এই সংগঠনের নানা ভূমিকা তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *