হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন,বর্তমান সরকরের মন্ত্রীরা বিশেষ করে সিলিং ফেরত স্বরাষ্ট্র মন্ত্রী যেহেতু সংবিধান সংবিধান করেন তাহলে সংবিধান অনুযায়ী তো নির্বাচন হবে ২০২৯ সালে, তাহলে আপনি কোন সংবিধান অনুযায়ী নিজেকে বৈধ মনে করেন সেটা জনগণ জানতে চায়।
১৫মার্চ জাতীয় সম্মিলিত ফোরাম এক বিবৃতিতে বলেছেন , সংসদে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে ‘আরোপিত’ ও ‘অবৈধ’ বললেন সালাহউদ্দিন আহমেদ। একদিকে তিনি জনরায়কে মূল্যায়নের কথা বলেন, অন্যদিকে এমনভাবে সমালোচনা করেন যেন এই প্রক্রিয়াটাই অগ্রহণযোগ্য।
তার মতে এখন পরিষদ গঠন সম্ভব নয়, নির্ধারিত সময়েও জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না ,সংসদ নাকি অন্য কাজে ব্যস্ত থাকবে। অথচ সময় পেরিয়ে গেলে তারাই আবার নিজেদের নিয়মে জুলাই সনদ বাস্তবায়ন করবেন বলে জানান।
যদি এটি অবৈধই হয়, তাহলে পরে আবার নিজেদের মতো করে বাস্তবায়নের কথা কেন? আর যদি জনগণের দাবিই হয়, তবে আজই তা বাস্তবায়নের পথে বাধা কেন?