মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুরঃ মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রবীণ সাংবাদিক আবেদ আলী মাস্টারের কবর জিয়ারত করলেন দৈনিক মহাদেবপুরের খবরের প্রকাশক ও সম্পাদক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি,বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আককাস আলী। তাঁর সঙ্গে জিয়ারতে অংশ নেন উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ। প্রবীণ সাংবাদিক আবেদ আলী মাষ্টার (৮৫) সোমবার (৯ ডিসেম্বর) বিকালে দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে অসুস্থতায় নিজ বাসা রামচন্দ্রপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই রাতেই তাঁর নামাজে জানাজা শেষে রামচন্দ্রপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রবীণ সাংবাদিক আবেদ আলী মাস্টার মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা পদে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা, বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। জেলার সকল সাংবাদিকগণ এই প্রবীণ সাংবাদিক আবিদ আলী মন্ডলকে চাচা বলে ডাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুইপুত্র এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।