মোঃ নয়ন মিয়া, বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ও ফুলবাড়ী থানা পুলিশের সমন্বয়ে ফুলবাড়ী থানায় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক / ইয়াবা রাখার অপরাধে মোছাঃ আয়েশা, স্বামী মোঃ আঃ জলিল, সাং দাদপুর, শিবনগর ইউপি, থানা ফুলবাড়ী, দিনাজপুরকে ০২ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং ৮০০০/- (আট )হাজার টাকা নগদ অর্থদণ্ড করেন।মোবাইল কোর্ট মামলা নং৩২/২৩ তারিখ-১৩/০৫/২০২৩ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৯ ধারা লঙ্ঘন করায় ৩৬(৫) ধারায় আসামীকে মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি), কর্তৃক ০২(দুই) মাস সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী মোছআঃ আয়েশা বেগম(৬২), স্বামী-মোঃ আব্দুল জলিল, সাং-দাদপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর কে মোবাইল টিম থানায় নিয়ে আসেন এবং প্রয়োজনীয় ফোর্স সহকারে জেলা কারাগারে প্রেরন করা হইল।